× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

রেল কর্মকর্তাদের ভবন মাদকের আখড়া

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ প্রায় দুইশ বছর আগের নির্মিত দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ভবনগুলো এখন পরিত্যক্ত। রাতে এখানে বসে মাদকের আখড়া। এছাড়াও প্রতিনিয়তই চুরি হচ্ছে পরিত্যক্ত ভবনের মূল্যবান রড, টিন লোহা ও ইট।

সরকারি এসব সম্পদ চুরি করে নিয়ে গেলেও দেখার নেই কেউই। ভবনগুলো যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুইশ বছর আগের নির্মিত রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত আবাসিক ভবনগুলো দীর্ঘদিন থেকে বসবাসের অযোগ্য হয়ে পড়ে আছে। অথচ এখন পর্যন্ত সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে নিলামে বিক্রি করা হয়নি কিংবা নতুন করে নির্মাণ করাও হয়নি। ফলে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা রেলওয়ে স্টেশনে বসবাস না করে অন্যত্র বসবাস করেন।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, রেলওয়ে ভবনগুলো দেখাশুনা করে রেলওয়ের প্রকৌশলী বিভাগ। স্টেশন থেকে এই বিষয়ে কয়েক দফায় প্রকৌশলী বিভাগে জানানো হলে তারা কোনো পদক্ষেপ নেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..