× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র আপিলেও বাতিল

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল বহাল রয়েছে নির্বাচন কমিশনের আপিলেও। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয় বলে জানা গেছে। তিনি পটুয়াখালী-১ আসনের প্রার্থী ছিলেন।

আজ (শুক্রবার) আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনের আপিল এজলাসে।

গেল ৪ ডিসেম্বর জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছিলেন। ৩ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিয়ে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙাকে।

আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত নম্বর আবেদনের শুনানি হবে। ৮ ডিসেম্বর শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের ১৬০ আপিল আবেদনের ওপর শুনানি চলে।

এরমধ্যে ৮০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়, রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের। অন্যদিকে ৪ জন প্রাথীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।


এ ক্যটাগরির আরো খবর..