× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স

রুশ সেনাদের কামান হামলায় ইউক্রেন সেনাবাহিনীর অন্তত ৭০ জন নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
রুশ সেনাদের কামান হামলা

আজ ইউক্রেনে রুশ হামলার ৬ষ্ঠ দিন চলমান রয়েছে। রুশ সেনাদের কামান হামলায় ইউক্রেন সেনাবাহিনীর অন্তত ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে এ কামান কামান হামলায় করা হয়েছে।

এ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছেন।

জাইভিটস্কি বলেন, অনেক লোক মারা গেছেন। বর্তমানে নিহত ৭০ সেনার মরদেহ সমাধিস্ত করার কাজ চলছে।

প্রতিপক্ষকেও সমান জবাব দেওয়া হচ্ছে বলে দাবি দিমিত্রো জাইভিটস্কির। তিনি বলেন, শহরে বহু রুশ সেনার মরদেহ পড়ে আছে।

এদিকে রাজধানী কিয়েভ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ফের হামলা শুরুর কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে মস্কো-কিয়েভ আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই শহর দু’টিতে হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..