× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের র‌্যাংকিং প্রত্যাখ্যান তথ্যমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

এসময় রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের বার্ষিক গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের ১৪৬ থেকে ১৫০ এ নেমে চার ধাপ অবনমনের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ র‌্যাংকিং প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরো করবে।
গত এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘দশ বছরে পত্রিকার সংখ্যা ৬০০ থেকে দ্বিগুণ বেড়ে ১২০০ হয়েছে, টেলিভিশনের সংখ্যা তিনগুণ বেড়েছে এবং সংবাদগুলোকে কোনো সেন্সরের ভেতর দিয়ে যেতে হয় না। দেখা যাবে, অন্য সংস্থার র‌্যাংকিঙে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। ’
প্যারিসভিত্তিক এসংস্থার র‌্যাংকিঙে প্রথম দিকে থাকা বেলজিয়ামের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি বেলজিয়ামে বহু বছর ছিলাম, সেখানে মাস্টার্স ও পিএইচডি করেছি। সেখানে ভুল সংবাদ বা কারো বিরূদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করলে জরিমানাসহ নানা শাস্তির বিধান রয়েছে। আর ইংল্যান্ডের দেড়শ’ বছরের পুরনো পত্রিকা ‘নিউজ অভ্ দ্য ওয়ার্ল্ড’ একটি ভুল সংবাদের জন্য জরিমানা পুরো না দিতে পেরে বন্ধই হয়ে গেছে। আমাদের দেশে এমন কোনো ঘটনা এখনো ঘটেনি এবং আমি এই র‌্যাংকিঙের সাথে একমত নই।’


এ ক্যটাগরির আরো খবর..