× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

রিপাবলিকানরা ট্রাম্পকেই বেছে নিল

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পই রিপাবলিকানদের হয়ে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে মঙ্গলবার রাতে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম বাগিয়ে আনতে সক্ষম হন ট্রাম্প।

মনোনয়ন পাওয়ার জন্য কোটিপতি ট্রাম্পের রিপাবলিকান পার্টির ১২৩৭ জন প্রতিনিধির সম্মতি দরকার ছিল। মঙ্গলবার রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে সেটি অর্জনের পর ট্রাম্পের নাম প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকায় প্রথম স্থানে আসে। নিজ অঙ্গরাজ্য নিউইয়র্কে বিপুলসংখ্যক সমর্থন পেয়েছেন ট্রাম্প।

মনোনয়ন পাওয়ার পর সমর্থকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত, যা আমি কখনোই ভুলব না। রিপাবলিকান পার্টির ইতিহাসে আমরা সবাই মিলে বিপুলসংখ্যক ভোটের পাশাপাশি ঐতিহাসিক ফল অর্জন করেছি। এটি একটি অভ্যুত্থান, তবে আমাদের সব পথ পাড়ি দিতে হবে।’

ট্রাম্পকে প্রতিহত করার জন্য তার বিরোধীরা মঙ্গলবার শেষ চেষ্টা চালান। তারা রিপাবলিকান প্রতিনিধিদের আশ্বস্ত করার চেষ্টা করেন যে, তারা ট্রাম্পকে ভোট দিতে বাধ্য নন এবং নিজের মতামতকে প্রাধান্য দিয়ে তারা ভোট দিতে পারবেন। তবে ট্রাম্পবিরোধীদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

অনেক আমেরিকানই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের উত্থান মেনে নিতে পারছেন না। তারা বিভিন্ন সময় ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের ভর্ৎসনা করেন। ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের মধ্যে রয়েছে মেক্সিকোর অভিবাসীদের ‘ধর্ষক’ বলে গালি দেওয়া। ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে মেক্সিকান অভিবাসীদের ফেরত পাঠাবেন। এ ছাড়া তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছিলেন।

তথ্যসূত্র : বিবিসি


এ ক্যটাগরির আরো খবর..