× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ডেস্ক

রিচার্লিসনের গোলটি  বিশ্বকাপের সেরা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
sijar cick

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে  প্রথম ম্যাচে ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসনের সিজার কিক এবারের আসরের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই তথ্য নিশ্চিত করেছে।

পাঁচবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোলই করেছিলেন রিচার্লিসন। এর মধ্যে ৭৩ মিনিটে দ্বিতীয়টি হয়েছে অসধারণ ভঙ্গিমার সিজার কিকের সাহায্যে। ২৫ বছর বয়সী রিচার্লিসন প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারে খেলেন। ৬২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট রুখে দেন সার্বিয়ান গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ। কিন্তু ফিরতি বল জালে পাঠয়ে ডেডলক ভাঙ্গেন রিচার্লিসন।

এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন রিচার্লিসন। ডেডলক ভাঙ্গার ১১ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুন করেছেন। বামদিক থেকে ভিনিসিয়াসের বক্সের ভিতর বাড়ানো পাসে বাম পা দিয়ে রিসিভ করে ঘুড়ে গিয়ে ডান পা দিয়ে জোড়ালো ভলিতে বল জালে জড়ান রিচার্লিসন।


এ ক্যটাগরির আরো খবর..