× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

রিও’তে ইসরাইলের পক্ষে বিক্ষোভ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
brazil

ব্রাজিলের রিওডি জেনিরোর অনেক জনপ্রিয় কোপাকাবানা সমুদ্র সৈকতে রোববার হামাসের বিরুদ্ধে সহষ্রাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিদ্রোহী গোষ্ঠী এবং ইসরাইলের মধ্যে সংঘাতে মৃতের সংখ্য ক্রমাগত বাড়তে থাকায় তারা ইসরাইলের পক্ষে বিক্ষোভ করে।

রিও’তে ইসরাইলি গ্রুপ আয়োজিত বিক্ষোভে তারা ‘হামাস আর কখনো নয়’ এবং ‘হামাস সন্ত্রাসবাদসহ’ বিভিন্ন শ্লোগান দেয়। এই সময় তাদেরকে ইসরাইলি পতাকা উপরের দিকে তুলে ধরতে এবং হিব্রু ভাষায় গান গাইতে দেখা যায়।

৩১ বছর বয়সী জোনাথন অলিভেইরা বলেন, ‘ইসরাইল এক নয়, সারাবিশ্বের ইহুদিরা একত্রিত হচ্ছে বা অন্যভাবে প্রার্থনা ও মিছিল করছে এবং শান্তির আহ্বান জানাচ্ছে।’ হামাসের ব্যাপক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরও আক্রমণ করতে হবে, অন্যথায় আমরা বারবার আক্রমণের শিকার হবো।’

গত ৭ অক্টোবরের থেকে ইসরাইলে হামাসের হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এদিকে ইসরাইলের ব্যাপক পাল্টা হামলায় গাজায় ২,৬৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে। এই সংঘর্ষে ব্রাজিল বংশোদ্ভূত ইসরাইলি একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন। গাজা উপত্যকার দক্ষিণে ব্রাজিলের প্রায় ৩০ নাগরিক মিশরে যাওয়ার অপেক্ষায় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..