× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

রাহগির আলমাহি এরশাদ এর শপথ গ্রহণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য রাহগির আলমাহি এরশাদ এর শপথ অনুষ্ঠান আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মোঃ সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং সৈয়দা জাকিয়া নূর উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে গত শনিবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..