× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ঠাকুরগাঁওয়ে রাস্তায় ধানের রোপা লাগানোয় এলাকা বাসীর ক্ষোভ প্রকাশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২০
রাস্তায় ধানের রোপা

ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া কিসমত তেয়ারীগাও গোপিকান্তপুর গ্রামে দুুই কিলো মিটার চলাচলের একমাত্র রাস্তা নিয়ে ভোগান্তিতে পড়েছে প্রায় পাঁচ শতাধিক কৃষক পরিবারের তিন হাজার লোকজন।
স্থানীয় এলাকাবাসী নূর মোহাম্মদ (জিটু) সাংবাদিকদের জানান, আমরা এই এলাকায় প্রায় তিন হাজার লোক বসবাস করি কিন্তু চলাচলের একটি মাত্র রাস্তা এই রাস্তাটির বেহাল দশা, এই রাস্তার কারনে আমরা কোন মালামাল গড়েয়া হাটে নিয়ে কেনা বেচা করতে পারি না। এমনকি জরুরী রোগী নিয়ে আমরা মহাবিপদে পড়ে গেছি, গর্ভবতী এক মহিলাকে গত ২৬ জুলাই রাত ১২ টায় লাশ নেওয়া খাটিয়ায় করে পাঁকা রাস্তা পর্যন্ত নিয়া ঠাকুরগাঁও সদরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমনকি একটি স্টকের রোগী বর্তমানে ঠাকুরগাঁওয়ে ভর্তি আছে তাকেও লাশের খাটিয়ায় করে নিতে হয়েছে। আসলে বর্তমানে এই রাস্তা দিয়ে ভটভটিতে দশ বস্তা ধান নিয়ে গড়েয়া হাটে পৌঁছাতে সময় লাগে তিন থেকে ৪ ঘন্টা অথচ দশ মিনিটের রাস্তা । তিনি ইউপি চেয়ারম্যান, সরকার ও উর্ধতন কতৃপক্ষের নিকট রাস্তা টি দ্রুত পাঁকা করণের দাবি জানান।
এসময় ৪নং ওয়াড ইউপি সদস্য বেলাল হোসেন রেনু বলেন,আমার এই এলাকার প্রায় দুই হাজার একর জমির আবাদ ও ফসল এই একটি রাস্তা দিয়ে আনা নেওয়া করা হয়। ব্রিটিশ শাসনের পর থেকে আমাদের এই এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি, ১৯৮৮ সালে দশ ফিট পানির নিচে রাস্তাটি তলিয়ে গিয়েছিলো এবং ২০১৭ সালে ৪ ফিট পানির নিচে রাস্তা টি তলিয়ে যায়। দুখের বিষয় আমি একজন ইউপি সদস্য হয়েও এখন পর্যন্ত বার বার ধর্না দিয়েও ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ,উপজেলা পরিষদ বা এমপি মহোদয় কারো কোন সহযোগিতা পাইনি।
এলাকার প্রবীন ব্যক্তি দীনেশ চন্দ্র রায় বলেন আমি একজন অবসর প্রাপ্ত পোস্ট মাষ্টার আমার বয়স ৮৭ বছর এখন পর্যন্ত আমার এলাকায় সরকারি কোন উন্নয়ন চোখে পড়েনি। আমরা সরকারের কাছে আমাদের রাস্তাটির উপর সুদৃষ্টি কামনা করছি।
কৃষক হামিদ বলেন এই রাস্তার জন্য ভ্যান, বা গাড়ি কোন কিছু না পাওয়ায় আমার চার বিঘা মাটির প্রায় দুইশত মন ধান নষ্ট হয়ে গেছে। ধান গুলো হাটে নিয়ে যেতে পারিনি। এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে রাস্তা টি দ্রুত পাঁকা করণের দাবি ও কৃষকদের ভোগান্তির হাত থেকে মুক্ত করবেন।


এ ক্যটাগরির আরো খবর..