× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় রাস্তায় ধান রোপন করে পাঁকা করনের প্রতিবাদ 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
শার্শায় রাস্তায় ধান রোপন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর বিলপাড়ার একটি কাঁচা রাস্তা পাঁকা করনের দাবিতে  গ্রামবাসী রাস্তার উপর ধান রোপন করে প্রতিবাদ জানিয়েছে।
রুুদ্রপুর গ্রামের বিলপাড়ায় রাস্তাটি একটু বৃষ্টি হলে কাঁদাতে মানুষ হাটতে পারে না। রাস্তার উপর পানি জমে যায়। প্রতিবছর এ বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। গ্রামের লোক পাকা সড়কের উপর  উঠতে পারে না। হাটে বাজারে তাদের উৎপাদিত ফসল উঠাতে পারে না।
হাটবাজার থেকে গ্রামবাসিদের কাঁদা পায়ে ঘরে উঠতে হয়। দুর্বিসহ জীবন যাপন কাটাতে হয় বছরের অর্ধেক সময়। দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া স্থানীয় চেয়ারম্যান মেম্বার মেনে না নেওয়ায় গ্রাম বাসি ফুঁসে উঠেছে। তারা গ্রামের এই কাঁচা রাস্তাটিতে ধান রোপন করে পাকা করনের জন্য অভিনব প্রতিবাদ  জানিয়েছে।
স্থানীয় আয়ুব হোসেন বলেন রুদ্রপুর বিল পাড়ার মানুষ এই যুগে এসেও মনে হয় এখনও ১০০ বছর পিছিয়ে আছে। তারা বাড়ি থেকে বর্ষা মৌসুমে বের হতে পারে না। এক দুর্বিসহ জীবন যাপন অতিবাহিত  করে গ্রামের এই সাধারন মানুষ।  গ্রামের লোকজনের ডিজিটাল এই যুগে রাস্তাটি পাকার হওয়ার খুব প্রয়োজন। এখানে শুধু নেতা কর্মীরা ভোটের সময় পাড়া দেয়। এরপর আর এসব মৌসুমী নেতাদের দেখা যায় না।
এ ব্যাপারে কায়বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকুকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।


এ ক্যটাগরির আরো খবর..