ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সোমবার প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন পৌঁছেছেন।
এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করবেন।
ইসরাইল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।