× Banner
সর্বশেষ
পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

রাশিফল অনুযায়ী দেখে নিন কেমন কাটবে আজকের দিন

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

আজ ৯ এপ্রিল ২০২১, শুক্রবার দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। কোনো কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।
বৃষ: আজ অযথা ব্যয় বেশি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে।
মিথুন: অপরের কোনো কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনো আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনো ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ ব্যয় কম হবে।
কর্কট: আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে।
সিংহ: আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।
কন্যা: কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।
তুলা: অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান বাড়তে পারে।
বৃশ্চিক: কোনো বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। আত্মীয় নিয়ে চিন্তা হতে পারে।
ধনু: অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়।
মকর: আজ সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকবে সঙ্গে আনন্দও থাকবে। সংসারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
কুম্ভ: কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে।
মীন: কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনো প্রকার আঘাত লাগতে পারে। বিবাহ সংলগ্ন কাজে কিছু দান করতে হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..