× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ সংকট সমাধানে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

শনিবার সকাল ১১টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। রামপাল প্রকল্প বাতিলের দাবিতে সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী গান, নাটক পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী।

সেই সাথে বিভিন্ন প্রতিবাদী ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা।

এ প্রকল্প বাস্তবায়িত হলে শুধু সুন্দরবনই নয় পুরো বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন বক্তারা। সেই সাথে এর প্রভাবে এর আশেপাশের নদীগুলো ধ্বংস হয়ে যাবে বলে আশংকা করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..