× Banner
সর্বশেষ
ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ

রানীশংকৈলে জমি নিয়ে বিরোধ অতঃপর মারধর আহত-১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

রানীশংকৈল প্রতিনিধিঃ-ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলায় জমি জমা নিয়ে বিরোধ থাকার জেরে উদ্যোশ্যমূলক ভাবে অপরপক্ষকে মারধরের অভিযোগ হয়েছে রানীশংকৈল থানায় । অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ঘূনিয়া গ্রামের নজরুল ইসলাম ও ইসমাইল হোসেনের জমি জমা নিয়ে বিরোধ চলছিলো।

এ অবস্থায় গত ১মে দুপুরের দিকে নজরুল ইসলাম তার বিবাদী পক্ষ ইসমাইল হোসেনকে উদ্যোশ্যমূলক ভাবে পাশবর্তী নন্দুয়ার গ্রামে একা পেয়ে বেদড়ক মারপিট করে টাকা পয়সা ছিনতাই করে। সে সময় তার মা ও বাড়ীর লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে তাদের উপরেও চড়াও হয় নজরুল ইসলামের সন্ত্রাসী বাহিনী সাইফুদ্দিন,রইসউদ্দীন,আবেদ আলীসহ অনেকেই।

ঘটনাস্থলে এসে সন্ত্রাসী বাহিনীর আক্রোশের স্বীকার হয় ইসমাইলের মা আনোয়ারা বেগম তিনি এখন গুরুতর আহত অবস্থায় রানীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে ঐ এলাকায় ভীতকর অবস্থা বিরাজ করছে, আইন শৃঙ্গলাবাহিনী যদি সঠিকভাবে না সজাগ থাকে তাহলে যে কোন মর্হুতে বড় ধরনের সংঘাত ঘটতে পারে বলে আশংকা করেছেন এলাকাবাসী।
আনোয়ার হোসেন আকাশ


এ ক্যটাগরির আরো খবর..