× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

রানীশংকৈল উপজেলায় বাম্পার লিচুর ফলন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এবার বাম্পার লিচুর ফলন হয়েছে। রানীশংকৈল ছাড়াও বনগাঁও, ঘনেশ্যামপুর, কাশিপুর, ধর্মগড়, নেকমরদ, মিরডাংঙ্গী, ও ভাংবারীর এলাকাগুলোতেও প্রচুর লিচুর ফল এসেছে।
লিচুর মুকুলের মৌ মৌ ঘ্রানে ভরে উঠেছে এলাকা গুলো। এলাকার লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে যে এবারের আবহাওয়া ও মৌসুম ভালো থাকায় প্রচুর ফলন হয়েছে, তা ছাড়া লিচু চাষিরা জানান অন্য বারের তুলনায় এইবার লিচুর ফলন অনেক গুনে বেশি হয়েছে। এই রকম ফলন প্রতিবছর থাকলে লিচু চাষিরা অনেক মুনাফা লাভ করবে বলে জানান চাষিরা।
হযরত নামে এক লিচু চাষি গো-নিউজ প্রতিনিধিকে জানান, তিনি মনে করেন উওর অঞ্চলের কৃষকের এটিই একটি অর্থনৈতিক আয়, তিনি আরো বলেন এবারে ভালো দাম পেলে অনেকে লিচু চাষে আরো আগ্রহী হবে এবং লিচু চাষ করবে। এতে যেমনি লিচু চাষ বৃদ্ধি পাবে, তেমনি সাথে সাথে বৃদ্ধি পাবে অর্থনৈতিক আয়।


এ ক্যটাগরির আরো খবর..