× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

রাত পোহালেই ফরিদপুর-২ আসনের উপনির্বাচন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
ফরিদপুর-২ আসনের উপনির্বাচন

ফরিদপুরের নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়েই ফরিদপুর- ২ আসন। টানা ১৫ দিনের জমজমাট প্রচার শেষে ফরিদপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ১২৩ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এর আগে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারনা।

এই আসনে সর্বমোট ভোটার রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৭৫ জন। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ এবং সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ হবে এবার।

নির্বাচনে প্রায়ত সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর  ছেলে ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া লড়াই করবেন।

নগরকান্দা ও সালথার জনসাধারনের কাছ থেকে জানা যায়, নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া লড়াই করলেও তার তেমন প্রচার প্রচারনা নেই।মাঠে ও তাকে তেমন দেখা যায়নি।তাই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু অনেকটাই এগিয়ে আছে।

নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকছেন।

উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  শনিবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে এই নির্বাচনও পর্যবেক্ষণ করবেন।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


এ ক্যটাগরির আরো খবর..