× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রাণীশংকৈলে দুই গাছের বিয়ে

admin
হালনাগাদ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
রাণীশংকৈলে দুই গাছের বিয়ে

প্রাচীন যুগ থেকেই হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী গাছের বিয়ের প্রথা চালু রয়েছে। যদিও এটি প্রাচীন রীতিনীতি। তবে এমন একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ফুটানি বাজার মহলবাড়ি গ্রামে।

মহলবাড়ী গ্রামের মহিলা ভেটেলি রাণী নানা প্রতিকূলতায় ভুগছিলেন। তার সেই দুশ্চিন্তার অবসান ঘটাতে নিয়ত করেন গাছের বিয়ে দিবেন। সেই সুবাদে তিনি আনুমানিক ৮ বছর আগে একটি পাকুড় ও একটি বট গাছ রোপণ করেন। তার মনষকামনা পূরণের উদ্দেশ্যে একই গ্রামের পাথারু রায়ের সাথে বট গাছটিকে কন্যা সম্বন্ধ তৈরি করে চলতি ফাল্গুন মাসের ১৯ তারিখে হিন্দু ধর্মের যথাযথ রীতি অনুযায়ী আত্মীয় স্বজনদের দাওয়াত করে ঢাকঢোল পিটিয়ে গাছ দুটিকে দুই রংয়ের কাপড় পরিয়ে দুটি গাছের বিয়ে সম্পন্ন করেন।

পাকুড় পুত্রের মা ভেটেলি রাণী জানান, ‘আমি নানা প্রকার সমস্যায় জর্জরিত ছিলাম। তখন আমি আমার মনষ্কামনা পূর্ণ হওয়ার আশায় দুটি গাছের বিয়ে দেওয়ার চিন্তা করি। আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে যথাযথ ধর্মীয় রীতি অনুযায়ী আমার পরিবার থেকে গাছ দুটির বিয়ে সম্পন্ন করা হয়েছে।’

বট কন্যার বাবা পাথারু রায় জানান, ‘ভেটেলি রাণী আমাকে কন্যা বটগাছটির বাবা হওয়ার প্রস্তাব দেন। বয়স্ক মানুষদের কাছে শুনেছি কন্যা বটগাছটির বাবা হওয়া নাকি পরজনমের জন্য ভালো। পরজনমের কথা চিন্তা করে আমিও গাছ দুটির বিয়ে দিতে রাজি হয়ে যাই। সে সুবাদে আমরা দুটি পরিবার সম্বন্ধে ঠিক করে গাছ দুটির বিয়ে দেই।’


এ ক্যটাগরির আরো খবর..