রাণীশংকৈল প্রতিনিধিঃ-ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের পাটগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ শ্রেণীকক্ষ হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক ধনেশ্বর রায়ের সাথে কথা হয় তিনি বলেন, ভাঙ্গাচুড়া শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাপক সমস্যা সুম্মুখিন হতে হচ্ছে। বর্ষাকালীন সময়ে শিক্ষার্থীদের ঠিকমত পাঠদান করা যায় না। ৪ জন শিক্ষকসহ আমার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। এই গ্রামের মানুষ বেশিরভাগ কৃষক দিনমজুর। ২০১৩ সালের জুনে এই প্রতিষ্ঠানটি জাতীয়করন হওয়ার পর থেকে সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে বার বার তাগিদ দিলেও আমি বিদ্যালয় ভবন পাচ্ছি না। বর্ষার সময় আমাদের শিক্ষার্থীদের পাঠদান দিতে ব্যাপক সমস্যার সুম্মখিন হতে হয়। ফলে অভিভাবকরা স্কুলের জরার্জীণ অবস্থা দেখে এখানে তাদের সন্তানদের ভর্তি করাতে চাই না। আমরা অনেক বুঝিয়ে এখানে শিক্ষার্থীদের প্রতি বছর ভর্তি করিয়ে ভাল ফলাফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃষ্টির সময় শ্রেণী কক্ষে পানি পড়ে । শিক্ষকরা বিভিন্ন অনুদান নিয়ে কোনরকম স্কুলটি চাটাই বেড়া দিয়ে দাড় করে রেখেছি। সংশ্লিষ্ট কৃর্তপক্ষের কাছে তিনি দ্রুত ভবন বরাদ্দের জন্য দাবি জনান।
এছাড়াও আরো জানা যায়, উপজেলার ভাংবাড়ী সঃ প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করেছে এলজিইডি। দক্ষিণ সন্ধারই সরকারী প্রাঃ বিদ্যালয়টির ভবনটিও বিপদজনক বলে জানা যায়। উপজেলা শিক্ষা অধিদপ্তর সুত্রে জানা যায়, উপজেলায় প্রায় ১০-১২টি সরকারী প্রাঃ বিদ্যালয়ের ভবন নির্মান জরুরী হয়ে পড়েছে। ভবনের অভাবে ঐ বিদ্যালয়গুলোতে পাঠদানে ব্যাপকভাবে সমস্যা হচ্ছে। এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বলেন, উপজেলায় বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবন অতি জরুরী হয়ে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কৃর্তপক্ষের কাছে চাহিদা পত্র পাঠিয়েছি। উপজেলা প্রকৌশলী তারেক বিন জানান, আমার দপ্তরে নতুন করে কোন প্রাথমিক বিদ্যালয়ের ভবন বরাদ্দের চিঠি আসেনি।
ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান জানান,আমিও কিছু প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থার কথা শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধধন কৃর্তপক্ষকে অবহিত করা হয়েছে। সংরক্ষিত মহিলা ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা মুঠোফোনে জানান, বিষয়টি আমি গুরত্বর সাথে দেখছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কথা বলেছি। খুব শ্রীঘই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন বরাদ্দ হবে বলে তিনি আশাবাদ করেন।