× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাণীনগরে ৪০ দিন নামাজে অংশগ্রহনকারী ৫১ জনের মাঝে বাইসাইকেল বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২০
রাণীনগরে বাইসাইকেল বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটানা ৪০ দিন জামায়াতের সহিত নামাজে অংশ গ্রহনকারী ৫১ জন যুবক মুসল্লিদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার গুয়াতা আটনিতা পাড়া গ্রামের প্রবাসি উজ্জল হোসেনের উদ্যোগে ও অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।

উজ্জল হোসেনের বাবা লুৎফর রহমান জানান, পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত অংশ গ্রহন করার জন্য আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রম এই উদ্যোগ নেন ছেলে উজ্জল হোসেন। স্থানীয় গুয়াতা গ্রামের আনোয়ার হোসেন, আব্দুর রহিম,গোলাম মো: খোকা,মাহবুব রহমান ও রবিউল সরদারের সার্বিক সহযোগিতায় এসব সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুয়াতা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকুজ্জামান এর উপস্থাপনায় এবং উজ্জলের বাবা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আটনিতা জামে মসজিদের ইমাম হাফেজ হারুনুর রশিদ, গুয়াতা সরদার পাড়া জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা, উত্তর পাড়া গ্রামের জামে মসজিদের ইমাম মেহেদি হাসান, কুঞ্জসাইল জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ প্রর্মখ।


এ ক্যটাগরির আরো খবর..