× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাণীনগরে কৃষি প্রণোদনা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
রাণীনগরে কৃষি প্রণোদনা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মশুর, খেশারী, মুগ, চিনা বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী ও ভুট্টা বীজ ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপজেলার ৪ হাজার ৩০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়া একই সময় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভূর্তকিতে কৃষি যন্ত্রপাতি হিসাবে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মেহেদী হাসানকে একটি কম্বাইন হারভেস্টার মেশিন ও বিলপালশা গ্রামের আব্দুর রাজ্জাককে একটি ধান মাড়াই মেশিন দেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অন্যান্যরা।

 


এ ক্যটাগরির আরো খবর..