রাণীনগরে আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রাণীনগর মডেল সরকারি প্রাথমিক স্কুল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
খান ফাউন্ডেশন অপরাজিতা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি বিনামূল্যে আইনি সহায়তা সম্প্রসারণ করার লক্ষে আইন সহায়তা সম্পর্কিত উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্পের খান ফাউন্ডেশন প্রতিনিধি মাসুদুর রহমানের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ও (সিনিয়র জেলা ও দায়রা জজ) অমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম
এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী প্রতিনিধি, সহস্রাধিক সাধারন জনগনসহ আরো অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।