ঝিনাইদহ কালীগঞ্জে মাঠ দিবস অনুষ্টিত

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বিটি বেগুন প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার কাদিপুর মাঠে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিএম আব্দুর রউফ ,সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু প্রমখ।

মাঠ দিবসে বিষমুক্ত নিরাপদ বেগুন উৎপাদনে বিটি বেগুন আগামী দিনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।