× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

রাণীনগর উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়।

রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: রুকুনুজ্জামান মোহন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সোহেব খন্দকার এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক মো: আমানুজ্জামান সিউল, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আসাদুজ্জামান পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মো: সাহাদত হোসেন সায়েম, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: নয়ন সরদার, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: গোলাম রাব্বী প্রমুখ।

এছাড়াও রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..