× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

রাজাকারেরা ক্ষমতায় গেলে তালেবানী কায়দায় পুরাকীর্তি ধ্বংস করবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

‘রাজাকারেরা ক্ষমতায় গেলে তালেবানী কায়দায় পুরাকীর্তি ধ্বংস করবে আর নারীদের টেনে ঘরের ভেতর নেবে’ বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বিকেলে ঢাকায় শিল্পকলা একাডেমির  জাতীয় চিত্রশালা মিলনায়তনে নারীদের ভ্রমণ সংগঠন ‘ট্রাভেলেটস অভ বাংলাদেশ’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।

ইনু বলেন, ‘পর্যটন আমাদের শেকড় ও ঐতিহ্যের সন্ধান দেয়। আর পর্যটন বিকাশে অসাম্প্রদায়িক ও জঙ্গিমুক্ত সমাজ এবং অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের বিকল্প নেই।’

জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশকে নতুন প্রজন্ম ভালোভাবে জানতে ভ্রমণকন্যদের এ উদ্যোগকে সাধুবাদ জানান তথ্যমন্ত্রী।

ট্রাভেলেটস’র প্রতিষ্ঠাতা ডাঃ সাকিয়া হক ও ডাঃ মানসী সাহা পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, ন্যাশনাল হোটেল, ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্সটিটিউটের অধ্যক্ষ পারভেজ চৌধুরী এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা পান্না। অতিথিদের নিয়ে এসময় ‘ভ্রমণকন্যা’ সাময়িকীর ২য় বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..