× Banner
সর্বশেষ
‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

রাজশাহী প্রতিনিধিঃ জেলা শহরেরর রাজপাড়া থানাধীন চণ্ডীপুর এলাকায় আপেল  নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার  রাত কিংবা আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, সকালে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় লোকজন। এ সময়  তাঁরা রাস্তার পাশে আপেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল বিশ্লেষণ করে আপেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল।

রাজপাড়া থানার সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর হাতে আপেল খুন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর এক প্রতিবেশীর বাড়ির সবাই পলাতক আছেন।

এসি আরো জানান, নিহত আপেলের নামে রাজপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..