× Banner
সর্বশেষ
প্রতিমন্ত্রীর সাথে নওগাঁ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাক্ষাৎ ২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রাজশাহী পবায় শারীরিক প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ; গ্রেফতার ধর্ষক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
rajshahi

রাজশাহী মহানগরীতে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষককে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ।

সোমবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় ধর্ষক নাজিমকে পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ নাজিম আলী (৪০), মহানগরীর পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার মোঃ মান্নানের ছেলে।

মঙ্গলবার (১৬ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশানার (সদর) মোঃ রফিকুল আলম ।

তিনি জানান, মহানগরীর পবা থানার চৌবাড়ীয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক শারীরিক প্রতিবন্ধী তরুণী গত (১৪ মে) সকাল ৬টায় পবা থানার নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে তার পিতা-মাতা আশপাশ খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তাঁরা রাতেই পবা থানায় একটি নিখোঁজ ডিজি করেন। পরের দিন (১৫ মে) সকাল সোয়া ৬টায় ভ্যানচালক জেকের আলী নামের এক ব্যক্তি চৌবাড়িয়া এলাকায় ওই তরুণীকে কান্নারত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে এসে শরীরিক প্রতিবন্ধী তরুণী তার বাবা-মাকে জানায়, সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় প্রাইভেট শেষে দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলো। এসময় ধর্ষক নাজিম তাকে বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে অপহরণ করে। এরপর তাকে ভ্যানে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে। এদিন সন্ধ্যা ৭টায় পবা থানাধীন চৌবাড়িয়া এলাকায় ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভ্ট্টুা ক্ষেতে রেখে নাজিম পালিয়ে যায়। প্রতিবন্ধী ওই তরুণীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।

অবশেষে সোমবার বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে ধর্ষক আসামী নাজিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজ, এসআই মোঃ শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে গ্রেফতার নাজিম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।


এ ক্যটাগরির আরো খবর..