রাজবাড়ীতে চালককে হত্যা করে অটো ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধিঃ  জেলার পাংশায় অটোচালক রতন আলীকে কুপিয়ে হত্যা করে অটো ছিনতাই করে নিয়েছে দুবৃর্ত্তরা। রতন উপজেলার সাজুরিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে।

খবর পেয়ে পাংশা থানা পুলিশ আজ সকালে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের নওরা বনগ্রাম রাস্তার পাশে মাঠ থেকে রতনের লাশ উদ্বার করে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহজালাল জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা রতনের অটো যাত্রী হিসেবে ভাড়া করে। গভীর রাতে গ্রামের নির্জন মাঠের পাশে রাস্তা দিয়ে চলার সময় পূর্ব পরিকল্পিতভাবে দৃবৃর্ত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে অটোবাইকটি নিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।