× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

admin
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

রাজধানীর গুলশান-২ এলাকায় বিল্লাহ হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন ছিনতাইকারীরা।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী বিল্লাহ হোসেনের ভাগনে রিপন জানান, ওই এলাকায় বিল্লাহ জেনারেল স্টোর নামে তার একটি মুদি দোকান রয়েছে। একই দোকানে তিনি বিকাশের ব্যবসা করেন।

সকালে বাসা থেকে পায়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তার হাতে গুলি করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম  বলেন, খবরটি শুনেছি। বিষয়টি দেখছি।

 


এ ক্যটাগরির আরো খবর..