× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

রাজধানীতে পরিবহনে যানজট ও ভোগান্তি দূর করতে ব্যবস্থা নিচ্ছে সরকার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
যানজট ও ভোগান্তি দূর করতে ব্যবস্থা

রাজধানীতে পরিবহনে যানজট ও ভোগান্তি দূর করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজধানীতে বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোন নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই সমস্যা দূরীকরণে রাজধানীর সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চালানের নির্দেশনার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেস উইংয়ের পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাজধানীর সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। এতে যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

এতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোন নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

প্রেস উইং আরও জানায়, সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে, এবং গণপরিবহন হবে আরও কার্যকর।

প্রেস উইং আরও জানায়, রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দময়।


এ ক্যটাগরির আরো খবর..