× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রাজধানীতে অস্ত্রসহ পাঁচ অপহরণকারী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত দুপুর থেকে রাত পর্যন্ত মহাখালীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় র‍্যাব-১।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি  জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ।

যাদের আটক করা হয়েছে- চশমা শরিফ, পনির, মোল্লা মাসুম, শাহীন ও রাজু।

মোহাম্মদ মাসুদ বলেন, আটকদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি


এ ক্যটাগরির আরো খবর..