× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

রসিকের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবির অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)’র ৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২টি রাস্তা ও একটি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের  ৬ ও ৭ নং ওয়ার্ডের চওয়াহাট থেকে ময়নাকুঠি পর্যন্ত ৩ কিলোমিটার ও বুড়ির হাট থেকে কদমতলা বাজার পর্যন্ত ১ কিলোমিটার করে ২ টি  রাস্তা পাকাকরন কাজের  উদ্বোধন করেন  সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের  কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর ফজলুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর  রুবি বেগম, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রসিকের সহকারী প্রকৌশলী রাদিব আল হাসান, সুকুমার রায়, রসিকের উপ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, আবু জাফর, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার আব্দুল কাহার প্রমুখ ।

এর আগে সকালে রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঘোড়াপীর মাজার  হতে তাঁতিপাড়া পর্যন্ত একটি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..