× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

রমেক হাসপাতালের কর্মকর্তা দূর্বৃত্তের গুলিতে আহত

admin
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের একান্ত সহকারী রুহুল আমিনকে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯ টায় নগরীর আর কে রোড এলাকায় কয়েকজন দূর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

আহত রুহুল আমিনের স্ত্রী সাইফুন নাহার রেবা জানান, রুহুল আমিন প্রতিদিনের মতো আর কে রোডের বাসা থেকে সকাল ৯ টার দিকে বের হয়ে রিক্সায় অফিসে যাওয়ার জন্য বের হওয়া মাত্র দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার বুকে বিদ্ধ হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ।

পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, সন্ত্রাসীরা তিনজন ছিল। একজন একটি মোটর সাইকেল নিয়ে তার বাড়ির কাছে দাঁড়িয়েছিল। আর দুজন তার স্বামীকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। দূর্বৃত্তরা কেন তাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল তা এখনো জানা যায়নি ।

আহত রুহুল আমিন রংপুর বাহাই কেন্দ্রের কেয়ারটেয়ার। ১৯৮১ সালে তিনি এই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হন। পুর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, রুহুল গুলিবৃদ্ধ হওয়ার বিষয়টি এখনো জানা যায়নি , তবে পূর্ব কোন শত্রুতা থাকতে পারে। গুলিবৃদ্ধ হওয়ার বিষয়টি খতিয়ে দেখছি।


এ ক্যটাগরির আরো খবর..