× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

পঞ্চগড়ে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যায় স্বামী গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুন, ২০২০
রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধ: পঞ্চগড়ে জোসনা বেগম (২৬) নামে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রী হত্যার অভিযোগে স্বামী দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পঞ্চগড় থানা পুলিশ।

দাম্পত্য কলহের কারণে জোসনা বেগমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দেলোয়ারের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনি সরকারপাড়া এলাকায়। সে ওই এলাকার মৃত মইনুদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৭ বছর আগে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনি সরকারপাড়া এলাকার মইনুদ্দীনের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে পঞ্চগড় সদর ইউনিয়নের ডাবরভাঙ্গা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে জোসনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি মেয়ে সন্তান আছে। বিয়ের কয়েক বছর তাদের সংসার ভালোই চলে। এরপর তাদের দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। কারণে অকারণে দেলোয়ার জোসনাকে মারধর করে এবং তালাকের হুমকি দেয়। এ নিয়ে বহুবার শালিসও হয়। অত্যাচার সহ্য করতে না পেরে জোসনা বাবার বাড়ী চলে যায়। কয়েক মাস আগে সে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী ফিরে আসে।

শনিবার সকালে আবার তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেলোয়ার লোহার রড দিয়ে জোসনার মাথায় আঘাত করলে তার মাথা মারাত্মকভাবে জখম হয় এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

সে অবস্থায় শ্বশুর বাড়ির লোকজন জোসনাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে  চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরেই জোসনা মারা যায়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দেলোয়ারকে শনিবার রাতে গ্রেপ্তার করে।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বলেন, দাম্পত্য ও পারিবারিক কলহের জেরে ঝগড়ার একপর্যায়ে দেলোয়ার তার স্ত্রী জোসনাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। দেলোয়ারকে আমরা গ্রেপ্তার করেছি। এ বিষয়ে হত্যা মামলা হয়েছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..