× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

রংপুরে ৭১ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযানে বিএনপি, জামাত-শিবিরের ১২জন নেতা-কর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ কন্ট্রোল রুম সুত্র জানায়, গ্রেফতার কৃতদের মধ্যে কোতয়ালী থানা বিএনপির ৩ জন, বদরগঞ্জ জামাতের ২জন,  কাউনিয়া এক জন, পীরগাছা জামাত-শিবিরের ৩ জন ও মিঠাপুকুর ৪ জনকে গ্রেফতার করেন। এ ছাড়াও জেলা পুলিশের অভিযান চালাকালীন বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আরো ৫৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি, মাদক সেবন, হত্যা, মারামারি, প্রতারনাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। জেলা গোয়ন্দা পুলিশের পরিদর্শক মোসাব্বিরুল হক জানায়, রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশের উজ্জল ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সেজন্য এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..