× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা 

রংপুরে ৫৫ মন চোলাই মদ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ৫৫ মন চোলাই মদ উদ্ধার করেছে র্যাব ১৩।  শুক্রবার বিকেল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকায় অভিযান চালিয়ে ৯ টি ড্রামে প্রায় ২২’শ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ রাজু মেম্বর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। র্যাব-১৩ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাজু মেম্বর একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গডফাদার। সে দমমদা এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে। সে বর্তমান পায়রাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার । তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। র্যাব-১৩ রংপুর শাপলা ক্যাম্পের ইনচার্জ এএসপি নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার এলাকা থেকে রাজু মেম্বরকে গ্রেফতার করা হয়। এসময় দমদমা বাজার ও ইসলামপুর নোয়াখালিপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মদ বানানোর কারখানা থেকে ৯টি ড্রামে ২২০০ লিটার চোলাই মদ এবং মদ বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত রাজু মেম্বর একজন মাদক সম্রাট । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..