রংপুর প্রতিনিধি (লক্ষন চন্দ্র বর্মন): রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে জান যায় যে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমকে অধিকতর বেগবান করা ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় রংপুর জেলা প্রশাসন ১৩ হতে ১৫ জানুয়ারি ০৩ (তিন) দিনব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭” সফল ভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মিনু শীল। রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুহুল আমিন মিয়া, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয় সিন্ধু তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ কে এম মারুফ হাসান, জেলা সিনিয়র তথ্য অফিসার হুমায়ন কবীর। উপস্থাপনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা ও রেজিনা সাফরিন।
সমাপনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল স্টলের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এদিকে রংপুরে কর্মরত ফটো সাংবাদিক ও সাংবাদিকদের ২০১৬ সালের সেরা ছবি নিয়ে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও শুভেচ্ছা প্রাইজবন্ড প্রদান করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন এহসানুল হক সুমন, দ্বিতীয় স্থান অধিকার করে দৈনিক বায়ান্নর আলোর ফটো সাংবাদিক রেজাউল করিম জীবন, তৃতীয় স্থান অধিকার করে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, ৪ র্থ স্থান অধিকার করে দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক আনোয়ার হোসেন ইমরোজ ইমু, ৫ম স্থান অধিকার করে দৈনিক পরিবেশের ফটো সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, ৬ষ্ঠ স্থান অধিকার করে দৈনিক যুগের আলোর সিনিয়র ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, ৭ম স্থান অধিকার করে এনটিভির ক্যামেরা পার্সন আরমান হক, ৮ম স্থান অধিকার করে দৈনিক রংপুর চিত্রের সিনিয়র ফটো সাংবাদিক এম মিরু সরকার, ৯ম স্থান অধিকার করে উত্তর বাংলা ডটকমের ফটো সাংবাদিকের রনজিত দাস, ১০ স্থান অধিকার করে দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক আলী হায়দার রনি।
তবে অংশ নেয়া সকলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।





