× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

রংপুরে বাড়ছে তাপমাত্রা; জনজীবনে ফিরছে স্বস্তি

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  চলতি শীত মৌসুমে ঘন কুয়াশার সাথে প্রবাহিত হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছিল চরম দূর্ভোগ। এতে বিভিষীকাময় জীবন-যাপন করেন শিশু, বয়ষ্ক ও রোগাক্রান্তরা। এছাড়াও ঠাণ্ডার প্রভাবে দেখা দেয় হাঁপানী, ষাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানান রোগ-বালাই।

ঠাণ্ডা কারনে বেকায়দায় পড়েন রংপুরসহ উত্তরাঞ্চলের খেটে খাওয়া মানুষজন। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন দিনমজুররা। প্রচণ্ড ঠাণ্ডায় ক্ষেত-খামারে কাজ না থাকায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েন তারা। এদিকে, সকাল থেকে সূর্যের ঊষ্ণ তাপমাত্রায় জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। সেই সঙ্গে উৎসাহের মধ্য দিয়ে কাজে ফিরছে সাধারন মানুষজন।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের রংপুর অঞ্চলের তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সহকারী আবহাওয়াবিদ আব্দুস সালাম জানান, কয়েক দিনের প্রবাহমান ঠাণ্ডায় রংপুরসহ উত্তরাঞ্চলের আট জেলার জনজীবনে নেমে আসে দূর্ভোগ।

তবে, শুক্রবার সূর্যের ঊষ্ণতায় তাপমাত্রা নির্ধারণ করা হয় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এতে করে স্বস্তি ফিরে এসে জনজীবনে। কিন্তু আবারও তাপমাত্রা নিম্নগতিতে ফিরতে পারে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..