× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

রংপুরে বাস-ট্রলির মূখোমুখি সংঘর্ষে নিহত ৩

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও গাছ বোঝাই ট্রলির মূখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়ের আটোয়ারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাজ পরিবহন (যশোর- ব- ১১০০৩৪) মিঠাপুকুর উপজেলার জায়গীরে শাপলা কোল্ড স্টোরের সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি গাছ ভর্তি ট্রলির সাথে মূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালকসহ তিন জন নিহত হন। ঘটনার পরপরেই মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেহ উদ্দীন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনার পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন ইউএনও।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘনার পরপরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, বাসের যাত্রীদের নিরাপদ স্থানে নেয়া হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। তাৎক্ষনিক নিহতের না-পরিচয় জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..