× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

রংপুরে প্রার্থীতা ফিরে পেলেন ৭ কাউন্সিলর

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে হলফনামায় তথ্য গোপন রাখায় দায়ে বাতিল করা আট কাউন্সিলর প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা পূনরায় যাচাই বাচাই শেষে তাদের প্রার্থীতা বহাল রাখেন।

জেলা নির্বাচন রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আট জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য গোপন করায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে পূন:বিবেচনার আবেদন জানালে আপিলের শুনানি শেষে তাদের প্রার্থীতা বহাল রাখা হয়েছে । তবে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আখতারুজ্জামান বাবু আপিল না করায় তার মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকে।

বহাল থাকা কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডের একরামুল হক, ২নং ওয়ার্ডের বাবলু মোহন্ত, ৪নং ওয়ার্ডে নীল কান্ত, ৫নং ওয়ার্ডে মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও খোকন মিয়া এবং ৭নং ওয়ার্ডে রুহুল আমিন। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় ৩১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে আট জনের মনোনয়নপত্রে তথ্য গোপন রাখায় তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..