× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

রংপুরে তুচ্ছ ঘটনায় ১ জন নিহত : আহত ৫

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বন্যায় জমে থাকা পানিতে মাছ ধরার সময় কথা কাটা-কাটির এক পর্যায়ে মারপিটে একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে উপজেলার তেয়ানী মনিরাম গ্রামের আবুল হোসেনের ছেলে আঙ্গুর মিয়ার সাথে পার্শ্ববর্তি দোলায় মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে একই গ্রামের মৃত- আলেফ উদ্দিনের ছেলে আয়নাল হকের সাথে মতবিরোধ দেখা দেয়। এঘটনায় আঙ্গুর মিয়া লোকজন নিয়ে আয়নালকে তার বাড়ির সামনে আক্রমন করে। এসময় আয়নালের বাড়ির লোকজন এগিয়ে এলে তাদের বেধড়ক পেটানো হয়। এতে আয়নাল হক (৩০), তার চাচা জয়নাল আবেদীন (৬০), ভাবি রুপালী বেগম (৩০), বোন সাগরী আক্তার (১৫) ও ভাই আলম মিয়া (৪০) গুরতর আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে জয়নাল আবেদীন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..