× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

রংপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় আনোয়ারা আক্তার পপি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার রাত ১১ টায় উপজেলার নিজপাড়া গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পপি পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ও নিজপাড়া গ্রামের আনোয়ারুল হাকিমের ছোট মেয়ে। স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানি জানান, পপি চলতি বছর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

আজ সোমবার ব্যবহারিক পরীক্ষা ছিল তার। কিন্তু রোববার সে পড়াশুনায় মনোযোগ না দেয়ায় তার মা তাকে রাগারাগি করেন। এতে সে মায়ের উপর অভিমান করে রাত ৮টার দিকে নিজ শয়ন ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাত ১০টার দিকে পরিবারের লোকজন দেখতে পেরে ফাঁস থেকে পপির মরদেহ নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়।

স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পপির মরদেহ উদ্ধার করে। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..