× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন স্বামী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যৌতুকের কারনে গৃহবধূকে নির্যাতনে এক পর্যায় গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী শাশুরী ও সতীনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ যৌতুক লোভী স্বামী মারুফুর রহমানকে আটক করেছে। সে সদর উপজেলার হৈবতপুর গ্রামের বর্তমানে শহরের শংকরপুর আশ্রয়ন প্রকল্প বাসিন্দা মফিজুর রহমান মফিজের ছেলে।পলাতক আসামীরা হচ্ছে,শাশুরী মনোয়ারা বেগম ও সতীন সুমি।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুইশুব গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে আসাদের বাড়ির ভাড়াটিয়া নওশের আলী শিকদারের মেয়ে হালিমা বেগম কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,৯ বছর পূর্বে মারুফুর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ দুই সন্তানের জননী হলেও যৌতুকের টাকার জন্য নির্যাতন চালানোর এক পর্যায় যৌতুক বাবদ টাকা ও মালামাল নেয়ার পর পুনরায় যৌতুক লোভীস্বামী শাশুরী ও সতীনের কথামতো গত ৬ আগষ্ট সকাল সাড়ে ৭ টায় মারুফুর রহমানের ঘরে যৌতুক দাবি করে নির্যাতনের এক পর্যায় গলা টিপে ধরে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা গ্রহন করে কোতয়ালি থানায় যৌতুক আইনে এজাহার দায়ের করেন।পুলিশ যৌতুক লোভী মারুফুর রহমানকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..