× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

যৌতুকের জন্য আলপনা নামের এক নববধূকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা।

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জে ঘিওর থানায় তেরশ্রী গ্রামে আলপনা রানী নামে এক গৃহবধূকে দিন রাত যৌতুকের জন্য নির্যাতন চালাত তার শ্বশুর বাড়ীর লোকজন।

আলপনা রাণীর ননদের জামাই আশা ব্যাংকের কর্মকর্তা দিপংকর ঘোষ এই সকল অপরাধের মূল হোতা। আলপনা রানী কে নির্যাতনের জন্য দিপংকর ঘোষ প্রতিদিন নানা ভাবে প্ররোচনা দিয়ে আসতো।

সেই প্ররোচনার প্ররোচিত হয়ে আলপনার স্বামী- তাপস রায়, শ্বশুর সুবল রায় শ্বাশুড়ী কল্পনা রানী , ননদ ও ননদের জামাই দিপংকর ঘোষসহ সবাই মিলে নির্যাচন করত।

কিছুদিন আগে আলপনা রানী কে তার শ্বাশুরী ও বিধবা এক ননদ আপু রায় মিলে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করে।

এতে করে আলপনা রানী তার শ্বশুর বাড়ী ছেড়ে বাপরের বাড়ী দৌলতপুর থানায় রৌহা গ্রামে আশ্রয় নিয়েছে। কিন্তু এখনো দীপংকর ঘোষ আলপনা রাণীকে ফোনে হুমকি দিয়ে আসছে।

এছাড়াও জানা যায় যে আলপনা রাণীর স্বামী তাপস রায় একজন মাদকাসক্ত ।

 


এ ক্যটাগরির আরো খবর..