× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ঝিনাইদহ কালীগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় প্যানেল চেয়ারম্যান কারাগারে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
যৌতুক মামলায় কালিগঞ্জ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: স্ত্রীর নির্যাতনের মামলায় স্বামী কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বারবাজার ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রীর গত বুধবার কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন পুলিশ তাকে আটক করেছে। স্ত্রী নিশাত সুলতানা আফরীন লিখিত অভিযোগে জানান, তার স্বামী প্রায়ই যৌতুকের টাকার জন্য তার উপর শরিরীক ও মানুষিক চাপ দিতো। কিন্তু গত ৫ মে স্ত্রী বাড়িতে সাংসারিক কাজ করার সময় রাশেদুল ইসলাম তার স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে টাকা ও স্বর্ণলংকার চাই। কিন্তু স্ত্রী দিতে অশিকার করলে তাকে ঘরের মধ্যে উপযুক্তপরি মারধর করে স্বর্ণলংকার ছিনিয়ে নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বারবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই শিকদার মনিরুল ইসলাম জানান, মামলার বাদী স্ত্রীর অভিযোগ তার উপর প্রায়ই নির্যাতন চালাত স্বামী প্যানেল চেয়ারম্যান রাশেদ ইসলাম। যৌতুক ও টাকার জন্য নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে তার স্ত্রী থানাতে ওই মামলা করেন। এ মামলায় তাকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, স্ত্রীর মামলায় তার স্বামী জনপ্রতিনিধি রাশেদুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..