× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নড়াইল জেলা প্রতিনিধি

যোগ্য প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে নিয়োগ দেয়া হবে -এসপি মেহেদী হাসান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
যোগ্য প্রার্থী নির্বাচন

নড়াইলে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ-এসপি মেহেদী হাসান।
নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি ২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে হবে কনস্টেবল নিয়োগ। যোগ্য প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম অর্জন করাই হবে আমাদের লক্ষ্য। যোগ্য প্রার্থী যাচাই-বাছাই করনের লক্ষ্যে স্ব স্ব পুলিশ সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..