× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

যেভাবে খুন করা হয় শ্যামানন্দ দাসকে

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আরিফ মোল্লা, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায়েত  (গোসাই) শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আগন্তুকরা এসে প্রথমে সেবায়েত শ্যামানন্দ দাসের (৬২) হাত ধরে টানতে টানতে রাস্তার দিকে নিয়ে যায়। এর পর তারা ঘাড়ে, পিঠে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে চড়ে মাগুরার দিকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় শ্যামানন্দকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এস এম মাসুদুজ্জামান সকাল ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দকে কুপিয়ে হত্যার উল্লিখিত বর্ণনা দেন এক প্রত্যক্ষদর্শী।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন বলেন, পুরোহিত আনন্দ গোপাল হত্যার মতো করে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ঘটনার পর এলাকায় অমুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। তবে পুলিশের একাধিক দল হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..