× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

যেকোনো মুহূর্তে ভূস্বর্গে ভয়ঙ্কর ভূমিকম্প! মারা যেতে পারে ১০ লাখ মানুষ

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ তীব্র থেকে তীব্রতর ভূমিকম্প হতে চলেছে ভারতের জম্মু ও কাশ্মীরে। তীব্রতা হতে পারে ৮ বা তারও বেশি। ভূস্বর্গের এই মারাত্মক ভূমিকম্পে প্রাণ যেতে পারে ১০ লাখেরও বেশি মানুষের। এমনই ভয়ানক সতর্কবার্তা দিলেন একদল মার্কিন বিজ্ঞানী।

অরিগন স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জম্মুর কাছে রিয়াসি ফল্টে বেশ কয়েকদিন ধরেই প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ যখন সরবে, তখনই বিশাল ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা হতে পারে ৮ বা তারও বেশি।

২০০৫ সালে বালাকোট-বাঘ ফল্টের কাছে পাক অধিকৃত কাশ্মীরে ৭.৬ তীব্রতার ভূমিকম্পের পর থেকেই রিয়াসি ফল্টের দিকে নজর রাখছিলেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সেই ভূমিকম্পে ভারত ও পাকিস্তানের প্রায় ৮০,০০০ মানুষের মৃত্যু হয়।

আমেরিকার ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় করা এই গবেষণার রিপোর্ট জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা বুলেটিনে প্রকাশ করার অনুমতি মেলার পরই তা অনলাইনে প্রকাশ করা হয়। অরিগন স্টেট ইউনিভার্সিটিতে ডক্টরেটের ছাত্র ইয়ান গ্যাভিলট এই গবেষণার অন্যতম লেখক। তিনি বলেছেন, ‘আমাদের গবেষণায় দেখেছি যে, কাশ্মীরের রিয়াসি ফল্ট অন্যতম সক্রিয়। তবে, এর আগে সেটি সরে যায়নি বলে সাম্প্রতিককালে এই অঞ্চলে বিশেষ ভূমিকম্প হয়নি। দীর্ঘদিন ধরে এই ফল্টে সরণ ঘটেনি, তাই বোঝাই যাচ্ছে যে ভূমিকম্প আসতে চলেছে তা অত্যন্ত তীব্র হবে। এটা ঘটবে তা বলাই বাহুল্য, বরং কবে ঘটবে সেটাই এখন ভাবনার বিষয়।’

জম্মু ও কাশ্মীরে এই ভূমিকম্পের ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্যাভিলট। ওই ফল্টের কাছাকাছি শহরে ৭ লাখ মানুষের বাস।
গ্যাভিলটের আশঙ্কা, ‘২০০৫-এর থেকেও ভয়াবহ হতে চলেছে এই ভূমিকম্প। ফল্টের পার্শ্ববর্তী বেশ কয়েকটি নদীবাঁধ, টানেল ও একটি গুরুত্বপূর্ণ রেলরোড থাকায় চিন্তা আরো বেশি।’


এ ক্যটাগরির আরো খবর..