× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮২তম জন্মদিন আজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
শেখ ফজলুল হক মনির জন্মদিন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮২তম জন্মদিন শুক্রবার (০৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম।

বঙ্গবন্ধুর বড় বোন শেখ আছিয়া বেগম ও শেখ নুরুল হোক এর ছেলে তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি।

আজ শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে যুবলীগ দু’দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল ১০টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ এবং দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া শনিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হল, উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে, মিরপুর-১০ গোল চত্বর, ভাটারা নতুন বাজার, ভিক্টোরিয়া পার্ক, যাত্রাবাড়ী গোল চত্বর, আজিমপুর বাসস্ট্যান্ড এবং কমলাপুর রেলস্টেশন এলাকায় সর্বস্তরের জনগণের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হবে।

শহীদ শেখ ফজলুল হক মনির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।


এ ক্যটাগরির আরো খবর..