× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

যুবলীগের অফিসে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনকে (৫২) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন স্থানীয় যুবলীগ অফিসে বসে ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন যুবক মোটরসাইকেলে এসেই বাজারে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন দোকানিরা। এ সময় সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের গালে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপরও তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তৈয়বুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াসিন আলি জানান, চেয়ারম্যানের লাশ কালিগঞ্জ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে জানিয়ে তিনি বলেন, হত্যার আলামত হিসেবে বেশ কয়েকটি গুলি সেখানে পাওয়া গেছে।

চেয়ারম্যান মোশাররফ হোসেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সম্পাদক ছিলেন। পরে তিনি জেলা জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হন। তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের  তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। হত্যার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..