× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে ধান খেতে মিলল যুবতীর মরদেহ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
কোম্পানীগঞ্জে ধান খেতে মিলল যুবতীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানার বাড়ির পাশের একটি ধান খেত থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহতের নাম শাহাজান পারভীন প্রিয়তা (২৬) সে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পিছনের একটি ধান খেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার শিপন জানান, স্থানীয় কয়েকজন যুবক সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধান খেতে ক্রিকেট খেলতে খেলে ওই যুবতীর মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান নিহত যুবতীর মুখে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার শরীরের আরো আঘাতের চিহৃ থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তাদের থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। ভিকটিম বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করত। নিহতের মা খবর পেয়ে ঘটনাস্থলে আসছে। তারপর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..